রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধা-২ 'র সাবেক এমপি গিনি,ভোলা-৪'র সাবেক এমপি জ্যাকব রাজধানীতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:২৩ পিএম   (ভিজিট : ১৮০)
X

শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকারের গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও  ভোলা-৪ 'র এর সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদের সাবেক হুইপ গিনি গাইবান্ধা-২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। 
রেজাউল করিম মল্লিক জানান, গিনি ও জ্যাকব গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদেরকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝