রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংকের এন্টি-মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার আয়োজন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:২০ পিএম   (ভিজিট : ১২৯)
X

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে গত রোববার যশোরের স্থানীয় এক হোটেলে ব্যাংকের বরিশাল ও খুলনা বিভাগ এবং ফরিদপুর জেলার মোট ১৮টি শাখা হতে ৫০ জন কর্মকর্তা নিয়ে “ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস এন্ড অফিশিয়ালস-বরিশাল এন্ড খুলনা জোন ইনক্লুডিং ফরিদপুর ডিস্ট্রিক্ট” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। 

উক্ত কর্মশালায় হাফিজুর রহমান, উপ পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা মোস্তফা হোসেন, এন্টি মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের ইভিপি, এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও উপপ্রধান এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা মো: আসাদুল ইসলাম খান এবং এন্টি মানিলন্ডারিং বিভাগের  জনাব মো: আশরাফুল ইসলাম, এফএভিপি যথাক্রমে বিনিয়োগ ভিত্তিক ও বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। 

উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এর সকল নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। কোনভাবে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ, অর্থনীতি, আমাদের ব্যাংক এমন কি কর্মকর্তা হিসাবে আমাদেরকে ভোগ করতে হবে। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝