রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজিদের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৮:০২ পিএম  আপডেট: ২০.০৭.২০২৫ ৮:২৪ পিএম  (ভিজিট : ১২৮)
X


আওয়ামী লীগ হলো শাহী চোর-চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম । তিনি বলেছেন, বিএনপির লোকজন চাঁদার জন্য মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পোস্ট্যান্ডে যায়। বিএনপির চাঁদাবাজিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।

আজ রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভারতের আর বাংলাদেশর কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়। মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এ দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এ দেশ একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দরাবাদ এক সময় স্বাধীন ছিল। এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন ভারত একটা মানচিত্র বের করেছে সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাবো না।

ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝