রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনী জামায়াত আমিরের চিকিৎসায় সহায়তা দিতে চায়
ডেস্ক নিউজ
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ২০.০৭.২০২৫ ৮:১৭ পিএম  (ভিজিট : ২৩২)
X

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন । আজ রোববার (২০ জুলাই) বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, জামায়াত আমারিরে খোঁজ নিতে সেনাপ্রধান তাকে ফোন দিয়েছিলেন।

পোস্টে বলা হয়, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।’পোস্টে জামায়াত আমিরের পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্যের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। বক্তব্য শেষে দ্রুত তাকে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝