বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পেনশন স্কিমের কিস্তি জমা নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১১৫)
X

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ফি ও মাসিক কিস্তি দেয়া যাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সকল শাখা এবং উপশাখায়। 

গত সোমবার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) এর মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান। এই চুক্তির মাধ্যমে নিবন্ধন, কিস্তি সংগ্রহ, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস সংযুক্তিকরণ প্রক্রিয়া সহজেই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা যাবে। 




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝