রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৩২)
X

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গতকাল থেকে এখন পর্যন্ত মোট আটকের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। 

বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী আটক করেছে ১৫ জন। পুলিশ আটক করেছে ৫ জন। এ নিয়ে মোট ২০ জন আটক আছে। সবাইকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝