রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে হামলায় জড়িতদের ছাড় নয়: ঢাকা রেঞ্জ ডিআইজি
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:৪৮ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৫ ৪:৪৯ পিএম  (ভিজিট : ২২৬)
X

 গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক । তিনি বলেছেন,এই হামলার নেপথ্যে যারা ছিলেন সবাইকে আইনের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জাগো নিউজকে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম জাগো নিউজকে জানান, তিনি নিজে দুদিন ধরে গোপালগঞ্জে আছেন। সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। হামলার নেপথ্যে যারা ছিলেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বুধবার দিনব্যাপী সংঘর্ষের পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার। ২২ ঘণ্টার এ কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকবে।

তবে কারফিউয়ের মধ্যেও সকাল থেকে শহরজুড়ে হালকা যানবাহন চলতে দেখা গেছে। কিছু কিছু দোকানপাটও খুলেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম। শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহল দিতে দেখা গেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝