রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পুলিশ সদস্যকে প্রত্যাহার
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:৩৫ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৫ ৪:৩৯ পিএম  (ভিজিট : ১৮৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত বছর জুলাই বিপ্লবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী নিহত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা, সমাবেশ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুলিশ কনস্টেবল মাসুদ রেজা। এ সময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক বলেন, ‘শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে (মাসুদ রেজা) আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি। এরপর বিষয়টি পুলিশ সুপারকে অবগত করি।’

ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝