সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ১৫৪)
X

অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী ফরেন রেমিট্যান্স সেবা মাস শুরু করেছে জনতা ব্যাংক পিএলসি। আজ বুধবার (১৬ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি রেমিট্যান্স সেবা মাসের কার‌্যক্রম আনুষ্ঠনিক উদ্বোধন করেন। 

উক্ত সভায় জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা, মোঃ নজরুল ইসলাম, আশরাফুল আলম এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এ সময় গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রবাসীরা যেন ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারেন এ ধনের সুবিধা চালু করার জন্য বাংলাদেশের ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যূত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়ারও আহ্বান জানান। প্রসঙ্গত, এ সুবিধার আওতায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীরা জনতা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ এক হাজার ৫০০ দিরহাম বিনা মাসুলে দেশে পাঠাতে পারবেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝