রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে বেসিক ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ৭৬)
X

সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদান ও গতিশীলতা আনতে সোমবার অর্থ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শতভাগ রাষ্ট্রমালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড। 

সোমবার অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই সমঝোতার আওতায় বেসিক ব্যাংক সর্বজনীন পেনশন স্কিম-এ জনগণকে নিবন্ধন কাজে সহায়তাসহ নিবন্ধনকারীর চাঁদা গ্রহণ করবে। যে কোনো নিবন্ধনকারী বেসিক ব্যাংকের শাখাগুলোর কাউন্টারে চাঁদা জমা দিতে পারবে। সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ জনগণের অংশগ্রহণকে আরো সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝