রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৩১)
X

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে গত সোমবার  একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।

গত সোমবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহীউদ্দিন খান এর সভাপতিত্বে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহীউদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি তার অনলাইন ব্যাংকিং সুবিধা, মোবাইল ব্যাংকিং সেবা ”মাইক্যাশ”, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ MBL Rainbow, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চালু হওয়া বিভিন্ন স্কিমের ইনস্টলমেন্ট সংগ্রহের দায়িত্ব পেল। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৭টি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝