রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধার ৭ থানার ওসিকে একযোগে বদলি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৫ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৪ ৮:২০ পিএম  (ভিজিট : ২২৭)
X

গাইবান্ধার সাত থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এর আগে, পুলিশ হেডকোয়ার্টারের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে আগামী ২ নভেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম, পলাশবাড়ী থানার ওসি কে এম আজমিরুজ্জামান ও ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়াকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। 

এ ছাড়া, সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম-১ কে পিবিআই এবং গোবিন্দগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান ও সাঘাটা থানার ওসি শফিকুল ইসলাম-২ কে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।


আ.দৈ/এআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝