রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে: হাসনাত
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৭৫)
X

ভোটে জিতে আগামী জাতীয় সংসদে যাওয়ার পরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লড়াই শেষ হবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গতকাল সোমবার রাতে বরগুনায় আয়োজিত এক পথসভা এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, ‘আমি শুধু একটা কথাই বলি, আমাদের বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের এই পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে। স্পষ্ট করে বলছি, বাধা দিলে বাধবে লড়াই এবং সেই লড়াইয়ে আমরাই জিতব।’

নেতাকর্মীদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে বলে হাসনাত বলেন, ‘প্রিয় বন্ধুরা, দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। চাঁদাবাজরা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে।’

বরগুনায় আবার যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘বরগুনাবাসী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝