রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পেনশন সেবায় ইউসিবি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:৫০ পিএম   (ভিজিট : ১০৩)
X

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে
 
গত সোমবার চুক্তির আওতায় ইউসিবি একটি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পেনশন কিস্তি সংগ্রহে দায়িত্ব পালন করবে। পেনশন গ্রাহকেরা ইউসিবির বিভিন্ন সেবার মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ইউসিবির নিজস্ব ও অংশীদার এক্সচেঞ্জ হাউস, শাখা ও উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ অন্যান্য অনুমোদিত চ্যানেল।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মাহিউদ্দিন খান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সচিব খায়রুজ্জামান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইউসিবি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

এই ব্যবস্থার মাধ্যমে পেনশন প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক নিরাপত্তা কাঠামো আরও দৃঢ় হবে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝