রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে আরেকটি তীব্র আন্দোলন গড়ে উঠবে: নাহিদ ইসলাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ১৪৪)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশে খুব শিগগির আবারও একটি তীব্র আন্দোলন গড়ে উঠবে। তবে এবারের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কারণে। আমরা কাউকে ভয় পাই না। চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। সে যদি এনসিপিরও হয়, তাকেও রেহাই দেওয়া হবে না। আমরা যেমন জুলাই আন্দোলনে বিজয়ী হয়েছি, তেমনি এ আন্দোলনেও জয় আমাদের হবেই। পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’

আজ রবিবার দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এক সময় আমরা মাত্র কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত লাখো লাখো মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। হাসিনার পতন ঘটিয়েছে। কাজেই মানুষের সংখ্যা দেখিয়ে আমাদের আর দমিয়ে রাখা যাবে না।’

গণঅভ্যুত্থানের জোয়ার এখনও আছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং আমরা বর্তমান সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এই সব জনদাবির বিরুদ্ধে একটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের শক্তি এখনও বাকি আছে, এখনও তাদের গণজোয়ার রয়েছে। আপনারা নাগরিক পার্টির সঙ্গে থাকবেন, চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক প্রতিনিয়ত বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ না হলে আমরা সীমান্ত অভিমুখে লংমার্চসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।’

পিরোজপুরবাসীর উদ্দেশ্যে নাহিদ বলেন, ‘পিরোজপুরের অনেক ভাইয়েরা জুলাই আন্দোলনে নিহত ও আহত হয়েছেন। আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ছিলেন। আশা করি, এনসিপির এই নতুন সংগ্রামেও আগের মতোই আমাদের সঙ্গে থাকবেন।’

পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, বরিশাল বিভাগিয় সমন্বয়কারী ফয়সাল মাহমুদ শান্ত, জেলা যুগ্ম সমন্বয়কারী নাজমুল ইসলাম সোহাগ ও মাহাবুবুল আলম নাঈম সহ নেতা-কর্মীরা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝