রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৬:০২ পিএম   (ভিজিট : ২৫৯)
X

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে ঢাকার ডিবি পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে। নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। পরে আজ ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তাঁরা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার টুনারচর এলাকার ইউনুস ব্যাপারীর ছেলে। তাঁদের মধ্যে রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে হত্যা করে একদল লোক। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।

সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।

আজ রোববার রাজিব ও সজীব দুই ভাইকে গ্রেপ্তারসহ মোট সাতজনকে এ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝