রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং ২০২৫ অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৪:৩২ পিএম   (ভিজিট : ১০৭)
X

স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহীবৃন্দের অংশগ্রহণে গত বৃহস্পতিবার (১০ জুলাই) ‘ অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। 

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত উক্ত হাইব্রিড সভায় বিশেষ অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত ছিলেন পরিচালক এস. এ. এম. হোসাইন, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান ও স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, পরিচালক ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম ও জাহিদুল আলম। 

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ স্বশরীরে এবং সকল শাখার শাখাপ্রধান, সকল বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ অনলাইনে যুক্ত থেকে সভায় অংশগ্রহণ করেন। 

সভায় বক্তাগণ ২০২৫ সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝