বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল! (ভিডিও)
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ২১৮)
X

শিক্ষাবর্ষ ছিল ২০২২-২৩, পরীক্ষাও দিয়েছিল ২০২৪ সালে। ১৪ বিষয়ের মধ্যে পরীক্ষায় একটি বিষয় গণিতে অকৃতকার্য হয়। দীর্ঘ এক বছর অপেক্ষা করে ২০২৫ সালে এসে আবার সেই গণিত বিষয়ে পরীক্ষা দেয়।

অনলাইনে ওই একটি বিষয়ের রেজাল্ট বের করার সময় দেখে হঠাৎ দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এটি দেখে শিক্ষার্থী অবাক। এমনি একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্তর।

বিষয়টি নিয়ে এলাকায় একটি দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় সূত্র জানায়, জিৎ চন্দ্র মহন্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হয়। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে গণিতে ফেল করে। চলতি বছর শুধু গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তখন জিৎ চন্দ্র মহন্ত অনলাইনে তার ফলাফলে দেখে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জিৎ চন্দ্র মোহন্ত বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম। সে অনুযায়ী ২০২৫ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখাতে আমি অবাক হয়েছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। কৃষি ‘ফোর্থ সাবজেক্ট’ হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয়। গণিতে পাস করলে মোট ফলাফলেও পাস দেখাবে। তবে আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাবো।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝