রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ শুক্রবার থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:৫০ এএম  আপডেট: ১১.০৭.২০২৫ ৭:২২ পিএম  (ভিজিট : ১৩৩)
X

আজ শুক্রবার (১১ জুলাই) থেকে আগামী ১৭ জুলাই পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ রয়েছে।  আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীনে ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই এই আবেদন করতে পারবেন। 

পুনঃনিরীক্ষণের আবেদন করতে হলে টেলিটক মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহার করতে হবে।  গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আজ থেকে শুরু হচ্ছে খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য  সুযোগ দেওয়া হচ্ছে।

প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন— RSC DHA 123456 ১০১,১০২।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী বলেন, রিভিউয়ের জন্য শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের এসএমএস পাঠানোর পর একটি কনফার্মেশন মেসেজ আসবে, তাতে ফি কেটে নেওয়ার তথ্য থাকবে।

টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।

ফল রিভিউয়ে কী দেখা হবে?

বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ বলতে প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয়। বরং, উত্তরপত্রে নম্বর যোগে ভুল হয়েছে কিনা, কোনো উত্তর বাদ পড়েছে কিনা—সেসব বিষয় যাচাই করা হয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার দুপুর ২টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ছয় লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে তিন লাখ ২৪ হাজার ৭১৬ ছাত্র এবং দুই লাখ ৭৫ হাজার ৯৪৪ ছাত্রী রয়েছে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝