রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০৯ পিএম  আপডেট: ১০.০৭.২০২৫ ৫:১২ পিএম  (ভিজিট : ১২৭)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

গতকাল বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

জানা গেছে, নিম গাছ, আম গাছ, লটকন গাছ ও  কদবেল ইত্যাদি ফলজ, বনজ ও ওষুধি গাছ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও মসজিদের সামনে লাগানো হয়েছে।

বৃক্ষরোপণের সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, চব্বিশের জুলাই আগস্টে শহীদদের স্মরণে এবং তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণীয় নিম গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি। ৫০০ গাছ বিতরণ ও রোপণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে (মফিজ লেক) একটা বাগান করার পরিকল্পনাও করেছি এবং চব্বিশের চেতনাকে বুকে ধারণ করে সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝