রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম জনতা ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১২৬)
X

ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫ বাস্তবায়নের জন্য রাষ্ট্রমালিকানাধীন বানিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি.। 

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৪-২৫ বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নিকট থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। 

সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চীফ ইনোভেশন অফিসার, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ অনিসসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানগণ ও ইনোভেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝