রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কের খানা-খন্দক সংস্কারে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
আব্দুল কাদের জীবন,ববি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:৫৬ পিএম  আপডেট: ১০.০৭.২০২৫ ৫:১২ পিএম  (ভিজিট : ৯০)
X

প্রবল বর্ষণে  বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তৈরি হয়েছে খানা-খন্দক।বিকাল নাগাদ কয়েকটি দূর্ঘটনা  ঘটে সেখানে।রাস্তার সংস্ককারে তৎক্ষনাৎ কাজ হাতে নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

গতকাল বুধবার (৯ জুলাই) বিকেলে ছাত্রদলের নেতৃত্বে নেওয়া হয় রাস্তার খানা-খন্দক ভরাটের কর্মসূচি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলের নেতৃবৃন্দরা।নেতৃবৃন্দের পক্ষ থেকে আজমাইন সাকিব বলেন,“টানা বৃষ্টিপাতের কারণে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তগুলোর কারণে জনসাধারণ, বিশেষ করে শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষের এই দুর্ভোগ আমাদের মতো ছাত্র রাজনীতিকদের হৃদয় স্পর্শ করেছে।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পিয়াস আহমেদ বলেন,"দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা দেশ ও দেশের কথা চিন্তা করে এবং দেশের কল্যানে কাজ করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সর্বত্র উন্নয়ন মূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের গ্রহণ যোগ্যতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।"

বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছাত্রদলের সাবেক সদস্য ছাত্রদল আরিফ হোসেন শান্ত বলেন,  আমরা মনে করি, ছাত্ররাজনীতি শুধু ক্যাম্পাসকেন্দ্রিক সীমাবদ্ধতা নয়, বরং জনগণের প্রয়োজনে মাঠে নামাই আমাদের আসল পরিচয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কে বৃষ্টির কারণে যেভাবে গর্ত সৃষ্টি হয়ে দুর্ঘটনা বাড়ছে, তা আমরা চুপচাপ দেখতে পারিনি। মানুষের কষ্ট লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছি। এই ছোট উদ্যোগ যদি কারও উপকারে আসে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”উপস্থিত ছিলেন সাবেক ক্রিয়া সম্পাদক  শিহাব,  সাবেক সদস্য মোসারফ, জিহাদুল ইসলাম মিরাজ, রতন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝