রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংক এবং এক্সেল টেলিকম-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:৫০ পিএম   (ভিজিট : ১০৭)
X

প্রাইম ব্যাংক পিএলসি ও এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং ডিভিশন গ্রাহকদের জন্য স্যামসাং ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে সহজ ও সুবিধাজনক ডিজিটাল ফাইন্যান্সিং সেবা প্রদান করবে। সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা এই সেবাটি গ্রহণ করতে পারবেন, যা ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও মসৃণ, ঝামেলামুক্ত এবং সময় সাশ্রয়ী করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, এক্সেল টেলিকম প্রাঃ লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইফউদ্দিন টিপু এবং সাইদ মো. বদরুল আরিফীন, হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং এবং মার্কেটিং এমএক্স বীজ গ্রুপ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

 এই অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী আর্থিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতির প্রতিফলন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝