রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাঠগড়ায় তসবি হাতে দীপু মনি, অঝোরে কাঁদলেন কেন পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৬১)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ও একই থানার দুটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই নির্দেশ দেন।

সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে তাঁদের আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় দীপু মনির হাতে তসবি দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবি জপেন তিনি। শুনানি শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময়ও দীপু মনির হাতে তসবি দেখা যায়।

অন্যদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক কথা বলছিলেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে। কথা বলার পরেই তিনি আদালতের বাইরে দরজায় দাঁড়িয়ে থাকা স্বজনদের দিকে তাকিয়ে কাঁদতে থাকেন। অঝোরে পানি ঝরতে থাকে তাঁর চোখ থেকে।

আইনজীবী ফারজানা জানান, আদালতে এসে পলক তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের মৃত্যুসংবাদ পেয়ে শোকাহত হয়ে কেঁদেছেন। গত বছর আগস্টে দীপু মনি ও পলককে রাজধানী থেকে আটক করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝