রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংক ও আইবিএর ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ৮৬)
X

কর্পোরেট নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সিটি ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) যৌথভাবে চালু করতে যাচ্ছে একটি বিশেষায়িত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’। গতকাল আইবিএ প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।

এই উদ্যোগটি বাংলাদেশে প্রথম-যেখানে একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দেশের অগ্রগণ্য একাডেমিক প্রতিষ্ঠান যৌথভাবে একটি পূর্ণাঙ্গ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নে একত্র হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাকিল হুদা। এই চুক্তি স্বাক্ষর প্রোগ্রামে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই প্রোগ্রামটি পরিচালনা করবেন আইবিএর অভিজ্ঞ অনুষদ সদস্য এবং ব্যাংকিং খাতের খ্যাতনামা বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারীরা পাবেন কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, এবং সিদ্ধান্ত গ্রহণের বাস্তবমুখী প্রশিক্ষণ।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়ন কৌশলের একটি বড় মাইলফলক এবং ভবিষ্যতমুখী নেতৃত্ব গঠনে তাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝