রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘হাসিনা খারাপ, আ.লীগ খারাপ না’ বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৮২)
X

আওয়ামী লীগ থেকে দল পরিবর্তন করে বিএনপিতে আসা বর্তমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমানের দেওয়া সম্প্রতি এক বক্তব্য- ‘হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না’ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। তার এ বক্তব্যে তোপের মুখে পড়েছেন তিনি। এছাড়াও এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী।

সোমবার (৭ জুলাই) সকালে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান।

পোস্টে তিনি লেখেন, ‘হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না’— ফজলুর রহমানের এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থি।

তিনি আরও বলেন, ‘যে আওয়ামী লীগ ১/১১ থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার পেছনে মূল ভূমিকা রেখেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে— তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।’

নুসরাত জাহান বলেন, ‘আমি এই বক্তব্যকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ লক্ষ ত্যাগী নেতাকর্মীর অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। আমরা ব্যক্তি নয়, বক্তব্য ও আদর্শ নিয়ে কথা বলি। আদর্শচ্যুতি ও অপসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার।’

তিনি বলেন, ‘আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ছাত্রশক্তি হিসেবে মাঠে ছিলাম, আছি এবং থাকব।’এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপির শীর্ষ পর্যায়ের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝