রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘রাজনৈতিক দলগুলো একমত হলে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানো যাবে’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২২২)
X

‘রাজনৈতিক দলগুলো একমত হলে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানো যাবে’ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নাগরিক সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কতগুলো মৌলিক বিষয়ে একতা থাকা দরকার রাজনৈতিক দলগুলোর। মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করলে ভবিষ্যতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকাতে পারব।

শনিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে সুজনের নারায়ণগঞ্জ জেলা শাখা। 

বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকলেও তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে ঐকমত্যে আসতে পারত, তাহলে শেখ হাসিনাকে বিতাড়নের পর অনেকগুলো সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সেটা বাস্তবে রূপায়নের সম্ভাবনা দেখা দিত।

এ সময় আরো বক্তব্য রাখেন—সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, রফিউর রাব্বি, সুজনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলসহ অনেকে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝