রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা হওয়া উচিত
১৫ বছরের সাংবাদিকতার তদন্ত হবে : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:২০ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৫ ৫:২৩ পিএম  (ভিজিট : ১৭৪)
X

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, ‘গত ১৫ বছরে দেশে সাংবাদিকতা পরিস্থিতি কেমন ছিল, তা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক মতবিনিময় ও পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। শফিকুল আলম আরও বলেন, আগের সরকারের সময় সাংবাদিকতা অনেকাংশে নিয়ন্ত্রিত ছিল। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির চেষ্টা করছে।
এ সময় সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের বিষয়েও মত দেন তিনি। তিনি জানান, কোনো সংস্থা যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন গণমাধ্যম অনেকটাই স্বাধীন এবং সরকার এতে সরাসরি হস্তক্ষেপ করছে না।

প্রেস সচিব বলেন, বর্তমানে গণমাধ্যমের বিষয়ে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না। সভায়, সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চারমাস পার হলেও এ নিয়ে অগ্রগতি নেই কেন সেই প্রশ্নও তোলে সংগঠনটি।

সভায় অংশ নেওয়া সাংবাদিক সংগঠন সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনের দাবি তোলে। তারা সাংবাদিকদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও স্বতন্ত্র বেতন কাঠামোর প্রস্তাবও দেয়। একই সঙ্গে, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝