রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্যাতন থেকে বাঁচতে হলে যোগ্য প্রার্থীকে ভোট দিন: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৭:৫৯ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৫ ৮:০১ পিএম  (ভিজিট : ১১৬)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,  আপনারা যদি টাকায় ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনো দিনও ক্ষমতায় আসবে না। আপনার মূল্যবান ভোটটা পেয়ে তারা পাঁচ বছর ধরে নির্যাতন করবে। দয়া করে নির্যাতন থেকে বাঁচতে হলে নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন।’

আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। 

সারজিস আলমকে আটোয়ারীর যোগ্য সন্তান উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানে তার যে অবদান রয়েছে, পরবর্তীতে আটোয়ারী উপজেলার প্রতি উনার যে আত্মত্যাগ, সব সময় আটোয়ারী নিয়ে উনার চিন্তাভাবনা। আমরা বিশ্বাস করি, আপনারা যদি সারজিস আলমকে আগলে রাখেন, সারজিসের হাতকে শক্তিশালী করেন, এই আটোয়ারী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের প্রত্যাশা দেশটাকে আমরা নতুন করে ইনসাফের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে গড়ে তুলবো। চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক আপনাদের সাথে নিতে জনগণের কথা বলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চাই। 

সারজিস আলমকে এলাকার গর্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সারজিস আলম শুধু আটোয়ারীর নয়, তিনি এখন সারা বাংলাদেশের। বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন। তাকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন বৈষম্য ও অবহেলার শিকার।

 ফ্যাসিস্টের পতনের পরে নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক আবার শুরু হয়েছে। যুবসমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম। শুধু আটোয়ারী নয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটা বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলবো।’ 

দলীয় কার্যালয় উদ্বোধনের সময় এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে পদযাত্রা নিয়ে নেতারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আটোয়ারী উপজেলা ছেড়ে যান।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝