রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাস ও ট্রাকের সংঘর্ষে ঢাকা-পাবনা মহাসড়কে নিহত ৩, আহত ১০
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১০:৪২ এএম  আপডেট: ০৪.০৭.২০২৫ ১০:৪৫ এএম  (ভিজিট : ১৩৫)
X

মহাসড়গুলোতে দূর্ঘটনা ক্রমেই বাড়ছে।  চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এসব দূর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে।  আজ শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।  

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

কামার পাড়ার স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, আমরা ভোরে মসজিদে নামাজ পড়ছিলাম। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই হঠাৎ বিকট শব্দ পাই। মসজিদ থেকে বেরিয়ে দেখি কোচ ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃষ্টির মধ্যে বাসটি ওভারটেকিংয়ের সময় বিপরীত দিক থেকে  আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

চুয়াডাঙ্গায় সড়কে ঝরলো ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩ জনের প্রাণচুয়াডাঙ্গায় সড়কে ঝরলো ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৩ জনের প্রাণ মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তাৎক্ষণিক দুজনের পরিচয় জানা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝