রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক না হয়ে বাংলাদেশপন্থী হোন, পুলিশকে হুঁশিয়ারি হাসনাতের
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ২১৫)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ পুলিশের উদ্দেশে বলেছেন, ‘আমরা আপনাদের বলব, কোনো রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে ওঠেন। আমাদের এনসিপির পুলিশের প্রয়োজন নেই। এনসিপি মনে করে, জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই।’

আজ বুধবার (২ জুলাই) দুপুরে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে কুড়িগ্রামে পৌঁছে জেলা শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত পথসভায় হাসনাত পুলিশ বাহিনীর সদস্যদের হুঁশিয়ার করে দিয়ে এসব কথা বলেন।

পুলিশের উদ্দেশে হাসনাত আরও বলেন, ‘আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন।’চট্টগ্রামের পটিয়ার ঘটনার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে হাসনাত বলেন, ‘পুলিশ ভাইদের বলছি, পটিয়ায় যে ঘটনা হয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে।’

এর আগে জেলার রাজারহাটে পথসভাতেও বক্তব্য দেন হাসনাত। সেখানে তিনি আওয়ামী সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের রাস্তায় গুলি করে মেরেছে। আলেমদের দাড়ি-টুপি ধরে মসজিদের মিম্বর থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের কাছে মাইক কেড়ে নিবে—এমন বাংলাদেশ হতে দেওয়া হবে না। কোনো দুর্নীতিবাজের প্রশ্রয় দেওয়া যাবে না।’

হাসনাত এ সময় কুড়িগ্রামের সন্তান ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে দলের মনোনীত ব্যক্তি হিসেবে পরিচয় করে দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত জনতাকে আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতারা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝