রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপি'র হাসনাত আব্দুল্লাহর অভিযোগে, দুদকের অভিযানে গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:৫০ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:০৪ পিএম  (ভিজিট : ১৩২)
X

গত ২৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও দক্ষিণাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত হাসনাত আব্দুল্লাহর  'ফ্সে বুক পোস্ট' দুদকের এক মহাপরিচালক পরিচয়ে প্রতারক চক্রের চায়ের বিল এক লাখ টাকা শীরোনামে লেখাটি নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দুদকের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়। দুদক ও এনসিপির হাসনাত আব্দুল্লাহর পরস্পর মুখোমুখি অবস্থানে যাবার উপক্রম হয়। 

পরে অভিযোগটি আমলে নিয়ে দুদকের ওই মহাপরিচালক গণমাধ্যমকে জানান, এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুসন্ধানের পরই এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর ভুল ভাঙ্গবে।

এদিকে আজ রোববার ( ২৯ জুন) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, হাসনাত আব্দুল্লাহ  'ফ্সে বুক পোস্ট' করা অভিযোগটির দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি গোচর হয়। 

ইতোমধ্যে দুদক উক্ত পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুদকের পক্ষ থেকে পুলিশ সুপার পদমর্যাদার  কর্মরত একজন পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ র্যা ব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় শনিবার (২৮ জুন) দিবাগত রাতে প্রতারক চক্রটিকে সনাক্ত করে চক্রের মূলহোতা সেলিমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

 প্রতারক চক্রের গ্রেফতারকৃত ৪ জনের  পরিচয়:
 মো: সেলিম (৪০), পিতা- আ. ছাত্তার কবির, মাতা- হাজেরা বেগম, সাং- বাদোলখালী (ফকিরবাড়ী), থানা পিরোজপুর সদর, জেলা পিরোজপুর; বর্তমান ঠিকানা: গ্রীণ মডেল টাউন, ব্লক-বি, রোড-০৩, হাউজ-২৬, মান্ডা, থানা- মুগদা, জেলা-ঢাকা।

 মো: তরিকুল ইসলাম (৪০), পিতা- মো. মজিবর রহমান শেখ, সাং-কেশরামপুর, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট; বর্তমান ঠিকানা: ৮৭৮ হিরু মিয়া রোড, মান্ডা থানা-মুগদা, জেলা- ঢাকা ।

 মো: আতিক (৩৮), পিতা- মোঃ আব্দুল কাশেম, বর্তমান ও স্থায়ী ঠিকানা- ৪৪৮, দক্ষিণ মান্দা, থানা মুগদা, জেলা- ঢাকা। মো: আব্দুল হাই সোহাগ (৩৫), পিতা- আব্দুর রব, স্থায়ী ঠিকানা-সাং- শায়েস্তানগর (জহির উদ্দিন হাজির বাড়ি), থানা- সেনবাগ, জেলা-নোয়াখালী; বার্তমান ঠিকানা: ৪৪৮, দক্ষিণ মান্দা, থানা- মুগদা, জেলা- ঢাকা ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি sony digital hd ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুইটি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পথধারী সোহাগ পাটোয়ারী নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ৬টি মোবাইলসেট, ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

প্রতারকচক্রটি দীর্ঘদিন যাবৎ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি  প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। উক্ত চক্রটির বিরুদ্ধে ইতমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝