রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে সাবেক বিএনপি নেতাকে মারধর, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২৩৯)
X

নারায়ণগঞ্জের বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুলকে মারধর করে বিবস্ত্র করার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর এলাকায় তাকে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে এ হামলা চালায় স্থানীয় বিএনপির লোকজন।
স্থানীয়রা জানায়, ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হরিরামপুর বিদ্যুৎ কেন্দ্র সংস্কারে শ্রমিক নিয়োগের টেন্ডার পেয়ে দুপুর ১টার দিকে সেখানে কয়েকজন পুলিশসহ সাবেক চেয়ারম্যান মুকুল ও তার লোকজন যায়। এসময় তারা গাড়ি থেকে নামার পরপরই সেখানে থাকা সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমানসহ লোকজন তাকে গালমন্দ করে মারধর শুরু করে। 

এক পর্যায়ে তারা তাকে বিবস্ত্র করে। এসময় সেখানে থাকা পুলিশ তাদের বাধা দিয়ে মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এরপর তাকে শহরের সিলভার ক্রিসেন্টে নামের বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হামলার শিকার মুকুল সাংবাদিকদের জানান, তিনি থানা পুলিশের সহযোগিতায় সেখানে যাওয়ার পরও বজলুসহ তার লোক হামলা করে। ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন বিএনপির এই সাবেক নেতা ৷

তবে হামলার বিষয়টি অস্বীকার করে সোনারগাঁয়ের উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। এদিকে ঘটনার সতত্যা নিশ্চিত করে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, সাবেক চেয়ারম্যান মুকুলসহ কয়েকজন সেখানে গেলে তারা উত্তেজিত হয়ে তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়ে হামলা করে বিবস্ত্র করে। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ওসি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝