রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি- জাবেদ, সাধারণ সম্পাদক- মিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৫ ৫:২৪ পিএম  (ভিজিট : ২৩১)
X

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ। 

আজ শুক্রবার (২৭ জুন) বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান ও তোফায়েল হোসেন। এর আগে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

২০২৫-২০২৬ সালের কমিটিতে সহ-সভাপতি পদে আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন) যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী  (বিবিসি বাংলা) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ওয়াকিল আহমেদ হিরন (সমকাল), বিকাশ নারায়ণ দত্ত (জনকণ্ঠ), হাবিবুর রহমান (বাসস), ফজলুল হক মৃধা (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন। 
 
এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ফোরামের সাবেক সভাপতি আশুতোষ সরকার, মাশহুদুল হক, শামীমা আক্তার,  ফোরামের সিনিয়র সদস্য কাজী আব্দুল হান্নানসহ ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝