রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজউকের পূর্বাচলে বনায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৯:০৫ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৫ ৯:১২ পিএম  (ভিজিট : ১৫০)
X

আজ বৃহস্পতিবার ( ২৬ জুন) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর এলাকায় বনায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।  

বনায়ন কর্মসূচী উপলক্ষে পূর্বাচল নতুন শহরের ১১ নাম্বার সেক্টরের হারার বাড়ি চত্বরে বৃক্ষ রোপণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম ও ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, " আমরা জিরো সয়েল ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছি। জিরো সয়েল যে ধারণা রয়েছে, তার সাথে সরকারি সংস্থা গুলোর পাশাপাশি ঢাকা শহরের বসবাসকারীদেরও সচেতন ভাবে অবদান রাখতে হবে। রাজউক কে ধন্যবাদ, যে রাজউক ভূমি বরাদ্দের পাশাপাশি সবুজায়নের গুরুত্ব বুঝে সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। বসবাসের পাশাপাশি মানুষকে পরিবেশের কাছাকাছিও থাকতে হবে। আমাদের গড় আয়ু ৬ বছর কমে গেছে, ভালো পরিবেশের অভাবও এর একটি বড় কারণ।" 

এসময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, " দীর্ঘ সময় পর  আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমাদের প্রচেষ্টা থাকবে সবাই কে সাথে নিয়ে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা শহর গড়ে তোলার। পূর্বাচলের মতো বড় পরিসরের বাসযোগ্য এলাকার পরিকল্পিত কার্যক্রম পরিচালনার জন্য উত্তর সিটি কর্পোরেশনের সাথে আলোচনা চলমান রয়েছে। এর জন্য রাজউক এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।" 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, "ঢাকা কে জলবায়ু সহনশীল শহর করতে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ  করতে হবে। ঢাকাকে বাসযোগ্য ও পরিবেশগত ভাবে প্রস্তুত না করতে পারলে আমাদের অনেক সমস্যা ভোগ করতে হবে। শহরের তাপমাত্রা কমাতে হলে জলাশয় বাড়াতে হবে ও  বৃক্ষ রোপণ করতে হবে। রাজউক চেয়ারম্যান এর উদ্যোগে উত্তরা ও পূর্বাচলে গাছ লাগানোর মাধ্যমে ঢাকাকে নতুন করে সাজানোর জন্য আমরা সুযোগ পেয়েছি। এর সর্বোত্তম ব্যবহার আমরা করার চেষ্টা করবো।" 

এরপর  উপদেষ্টা মহোদয় পূর্বাচলে রাজউকের মেকানিকাল স্ট্যাকইয়ার্ড ঘুরে দেখেন ও পূর্বাচলসহ সমগ্র ঢাকাকে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোঃ হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, বন বিভাগ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝