রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপির কর্মীসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে হাতুড়িপেটা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:৩০ পিএম   (ভিজিট : ২৩২)
X

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারের ভিতরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরু হওয়ার আগেই ভুইয়া কমিউনিটি সেন্টারের ভিতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহ’র উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এ সময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়। 

আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাসুমের সহকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতুব্বর বলেন, ‘রাতুল ও আদিল এই দুইজনের নেতৃত্বে অতর্কিতভাবে মাসুমের উপর হামলা চালানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, ‘রাতুল হাওলাদার ও আদিল আহমেদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। বার বার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। এর কঠিন বিচার হওয়া দরকার।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘ঘটনার পরপরই এলাকা থেকে হামলাকারীরা পালিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝