রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে এখনো গ্রেফতার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ২০৯)
X

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারের বিষয়ে সংবাদ অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে এখনো গ্রেফতার করা হয়নি। গতকাল তার গ্রেফতারের যে খবর প্রচারিত হয়েছে, তা সঠিক নয়।”

এ সময় তিনি আরো জানান, রোববার উত্তরা এলাকা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তবে গ্রেফতারের সময় যেভাবে তাকে ঘিরে মব জাস্টিসের পরিস্থিতি তৈরি হয়, তা অনভিপ্রেত বলে মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশনের সাবেক কোনো কর্মকর্তাকে আইনের বাইরে কোনোভাবে অপমান করা উচিত নয়। সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

গাজীপুর হর্টিকালচার সেন্টার পরিদর্শনকালে জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কেন্দ্রের প্রধান এনামুল হকসহ কৃষি মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সেন্টারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রসঙ্গত, আগের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। পরে ডিবির এক কর্মকর্তা সেই দাবি অস্বীকার করেন। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়।

সাবেক সিইসিদের বিরুদ্ধে নানা সময় দুর্নীতি, ভোট কারচুপি ও পক্ষপাতের অভিযোগ উঠেছে, যা বর্তমানে জনসাধারণ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝