রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৪৯)
X

গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ও নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

রাজনীতি ও ক্রীড়াঙ্গনকে আলাদা রাখার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে কোনোদিনই নই। আমি সবসময় মনে করেছি খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের একটা নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে।অনেক প্রাণ গেছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি।

তিনি বলেন, এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই, নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব।

মির্জা ফখরুল বলেন, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত ১৫ বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে গড়ে তোলার।
অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাবনা ক্রিকেটার্স।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ আয়োজক কমিটির সদস্য, টিম ম্যানেজমেন্ট ও ক্রীড়ামোদী সুধীজনেরা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝