রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রেললাইনে বসে আড্ডা দিয়ে গিয়ে প্রাণ গেল তিন যুবকের
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ১৫২)
X

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে রেললাইনে বসে আড্ডা দেয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। নিহতদের সবার বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহত তিন যুবকের শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল। পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তিন যুবকের লাশ নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে ১৮ থেকে ২০ বছর বয়সী তিন যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝