রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুষ্ঠু নির্বাচন হলে ইসলামী আদর্শের শক্তিই নির্বাচিত হবে: গোলাম পরওয়ার
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৬৫)
X

সুষ্ঠু নির্বাচন হলে ইসলামী আদর্শের শক্তিকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে বয়লে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে সিলেটের বিয়ানীবাজারে উপজেলা জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

গোলাম পরওয়ার বলেন, দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ইসলামী আদর্শের প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে আগামী দিনে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ফ্যাসিস্ট-বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের ওপর জেল-জুলুম চালিয়েছে। তারা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়ে গত প্রায় ১৬ বছর ধরে অপশাসন ও দুঃশাসন চালিয়েছে। তারা দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার জন্যই কথিত বিচারের নামে প্রহসন করে জাতীয় নেতাদের একের পর হত্যা করেছে। তারা জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচারবিভাগ ও শিক্ষা প্রশাসন সহ রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে দীর্ঘ মেয়াদে দেশে অপশাসন- দুঃশাসন চালিয়ে দেশকে প্রকারান্তরে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলো। কিন্তু ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। তাই আগস্ট বিপ্লবকে অর্থবহ ও টেকসই করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 

জামায়াতের এ নেতা বলেন, রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচারের অনুসারীরা সক্রিয় রয়েছে। তাই ষড়যন্ত্রকারীদের নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসন্ন নির্বাচনে আমাদেরকে প্রতিটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে দেশে ভোট বিপ্লব ঘটানোর জন্য নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।

বিয়ানীবাজারে উপজেলা জামায়াত আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সেখানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর মাওলানা জমির হোসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝