সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে দলগুলো একমত: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:৫৪ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৫ ৮:০৫ পিএম  (ভিজিট : ২৫৬)
X

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।বৈঠকে মূলত সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, আগের দিনের অসমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আলোচনাটিও এদিন পুনরায় তোলা হয়।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে তা চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনে সবার একমত হয়েছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটার কারা হবেন, তা নির্ধারণের জন্য সংসদের কাঠামো স্পষ্ট হওয়া জরুরি বলে আলোচনায় উঠে এসেছে।

এদিন জাতীয় সংসদে দ্বি-কক্ষবিশিষ্ট কাঠামোর প্রস্তাবেও অধিকাংশ রাজনৈতিক দলের সমর্থন রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্বে সর্বোচ্চ দুই মেয়াদ নির্ধারণের বিষয়েও বেশিরভাগ দল সম্মত হয়েছে।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংসদের ধরন জড়িত, তাই সংসদ কেমন হবে তা নির্ধারণ করাই এখন অগ্রাধিকার। অধিকাংশ রাজনৈতিক দল সংসদ দ্বি-কক্ষবিশিষ্ট হওয়া উচিত বলে মত দিয়েছে।

তবে এখনো এসব বিষয়ে চূড়ান্ত একমত হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা স্পষ্ট করতে চাই, অধিকাংশ রাজনৈতিক দল দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও একই অবস্থা- বেশিরভাগ রাজনৈতিক দল দুই মেয়াদের কথা বলেছে, তবে চূড়ান্ত ঐকমত্য গড়তে আরও আলোচনা প্রয়োজন।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে কেউ দ্বিধান্বিত নয়। আলোচনা সৌহার্দপূর্ণ পরিবেশেই চলছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো জাতীয় সনদে স্বচ্ছতার সঙ্গে উল্লেখ করা হবে। আমরা জানি সব বিষয়ে ঐকমত্য সম্ভব নয়, তবে তা হলে ভালো হতো। তারপরও দলগুলোর পক্ষ থেকে ঐকমত্য গঠনে সর্বাত্মক সহযোগিতা রয়েছে।

আগামী রোববার (২২ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোতে ঐকমত্য গড়ার প্রচেষ্টায় আবারও কমিশন আলোচনায় বসবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝