রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেয়াদ শেষ হওয়ায় ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেই: উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:১৪ পিএম   (ভিজিট : ১৯৩)
X

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায়, বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার আইনি কোনো সুযোগ নেই।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ শতাংশ নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। ইশরাক হোসেনের কারণে সৃষ্ট অচলাবস্থায় সম্পূর্ণ নাগরিক সেবা ভেঙে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটি করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে বিএনপির দলীয় হস্তক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটি আমরা ধরে রাখতে চাই। মেয়রের বিষয়টি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে, বিএনপি যথাযথ উদ্যোগ নেবে আশা করি।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝