রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘২০২৬ সালের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৫৫)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। সারজিস আলম লেখেন, ‘অভ্যুত্থানের সময় তারা রেমিটেন্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুইটি পিলারের উপর, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসীর ভাইদের পাঠানো রেমিটেন্স। আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার- ভোটাধিকারের প্রশ্ন আসে, তখন মুখে কুলুপ কেন?’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে সারজিস লেখেন, ‘কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে, স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝