রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ টাকা জরিমানা. ১০ টি বৈদ্যুতিক মিটার জব্দ
কেরানীগঞ্জের শুভাঢ্যায় ও দক্ষিণখানের কাওলায় রাজউকের মোবাইল কোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৭:৩০ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৫ ৭:৩৮ পিএম  (ভিজিট : ১৬২)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আওতাধীন কেরানীগঞ্জের শুভাঢ্যা মৌজার ভাংনা এলাকায় এবং দক্ষিনখানের কাওলা মাদরাসা রোড  এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে । রাজউকের মোবাইল কোর্ট  মোট ১  লাখ টাকা জরিমানা করেছে এবং ১০ টি বৈদ্যুতিক মিটার জব্দ করেছে।

আজ রোববার (১৫ জুন) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে রাজউকের জোন ৭/২ এর আওতাধীন কেরানীগঞ্জের শুভাঢ্যা মৌজার ভাংনা এলাকায় ০৬ টি নির্মাণাধীন  ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৩ টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।  এছাড়াও ভবন সমূহের রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে রাজউকের  আওতাধীন দক্ষিনখানের কাওলা মাদরাসা রোড এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সর্বমোট ০৭ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ০৭ টি মিটার জব্দ করা হয় ও সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝