রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরায় কিংফিসার রেস্টুরেন্টের সেপটিক ট্যাংক থেকে বিদেশি মদ-বিয়ার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২২০)
X

দেশের বহুল আলোচিত রাজধানীর উত্তরায় কিংফিসার রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা। তাদের অভিযানে চাঞ্চল্যকর অনেক তথ্য উপাত্ত্ব উদঘাটন হয়েছে। কিংফিসার রেস্টুরেন্ট ও বারের ভবনের 'সেপটিক ট্যাংক থেকে উদ্ধার  হয়েছে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ। 

অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল মদ জব্দ করা হয়। এছাড়া ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। আর এই অভিযানে মো.এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০)কে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরো জানান,  কিংফিসার রেস্টুরেন্ট ও বারের মালিক মো. মোক্তার হোসেন বিদেশে থাকায় পলাতক হিসেবে তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার কিংফিসার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়।

তিনি আরও জানান, কিংফিসার রেস্টুরেন্টের অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। এছাড়া তারা উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ মারাত্নকভাবে বিষিয়ে তুলেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অপরাধ চক্রটিকে গ্রেফতার করায় আনন্দ উল্লাস করেন স্থানীয়রা।

কিংফিসার রেস্টুরেন্ট অ্যান্ড বারের মালিক মো. মোক্তার হোসেন দেশের বাইরে থাকায় তাকে পলাতক হিসেবে এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা।

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝