সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কয়েকটি স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:১০ পিএম   (ভিজিট : ১৮০)
X

রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট চত্বরসংলগ্ন কয়েকটি স্থানে রাজধানীর কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী শনিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরডিন্যান্স, ১৯৭৬ (অরডিন্যান্স নম্বর-III/৭৬)-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

একই সঙ্গে, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আ.দৈ/আরএস










Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝