সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: সভাপতি, বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৬:৪০ পিএম  (ভিজিট : ১)
X

বাংলাদেশের পোশাক খাতের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনগুলো এমন একটি স্থায়ী, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক মজুরি নির্ধারণ কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা ন্যায্য মজুরির দাবির সঙ্গে এ খাতের টেকসই সক্ষমতা ও প্রতিযোগিতা সক্ষমতার সমন্বয় ঘটাতে পারে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, যেসব দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই।

ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, বলা হয়, ভিয়েতনামের মজুরি আমাদের চেয়ে বেশি। ভিয়েতনামের সমান মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু আমাদের সেই অবকাঠামো দিতে হবে।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘গার্মেন্ট ওয়ার্কার্স’ ওয়েজ: ফেয়ারনেস এন্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যবসার ক্ষেত্রে লজিস্টিকসহ বিভিন্ন ক্ষেত্রে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমরা লিড টাইমে তাদের তুলনায় অনেক পিছিয়ে, ডিপ সি-পোর্ট নেই। ভিয়েতনামের মতো শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ খাত নেই, বা তার জন্য প্রয়োজনীয় জ্বালানি সাপোর্টও নেই।

এছাড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা বলা হলেও, তাদের গড়ে মাসিক প্রকৃত আয় ১৯,৫০০ টাকা বলে দাবি করেন তিনি। অন্যান্য দেশে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দেওয়া সুবিধা তুলে ধরে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে।

একই অনুষ্ঠানে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা শ্রমিকরা কেন রাস্তায় নেমেছে, তার ব্যাখ্যা তুলে ধরেন। এ নিয়ে শ্রমিক-মালিকপক্ষের বিপরীতমুখী বক্তব্য পাওয়া যায়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘শ্রমিক ধরেই নেয় যে, রাস্তায় না থাকলে আমাদের পক্ষে আলোচনা আসবে না। এ আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে হবে।

তবে এর জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না, এখনো কি আমরা এমন আদিম যুগে রয়ে গেছি ? আমাদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের সভাপতি এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘মনোযোগ আকর্ষণের জন্য রাস্তায় নামলে সেটা দেখা যেতে পারে, কিন্তু বিশৃঙ্খলা কাম্য নয়।

তবে বাংলাদেশের পোশাক খাতের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনগুলো এমন একটি স্থায়ী, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক মজুরি নির্ধারণ কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা ন্যায্য মজুরির দাবির সঙ্গে এ খাতের টেকসই সক্ষমতা ও প্রতিযোগিতা সক্ষমতার সমন্বয় ঘটাতে পারে।

বিলস-এর নির্বাহী পরিচালক আরও বলেন, অন্য দেশে শ্রমিকদের সোশ্যাল প্রটেকশনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে তা হয় না। এখানে পুরো বিষয়টি কারখানার মালিকনির্ভর।

বাংলাদেশে শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ঘাটতি, জাতীয় ন্যূনতম মজুরি না থাকা, ন্যূনতম মজুরির ভিত্তির কোনো ডেফিনিশন না থাকার পাশাপাশি মজুরি বোর্ডের কোনো গবেষণা না থাকার বিষয়টি তুলে ধরেন তিনি।



আ দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝