রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মো.পুরে জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:৩৯ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৫ ৪:৪২ পিএম  (ভিজিট : ১৫৯)
X

যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার হয়েছে ।  আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, বুধবার (৪ জুন) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-২ যৌথভাবে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত বিহারি ক্যাম্পে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০) এবং মো. নয়ন (২৩)।

অভিযানের বিষয়ে সেনা কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, জেনেভা ক্যাম্পে মাদকের একটি বড় চালান রয়েছে। সেই তথ্য অনুযায়ী চারটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা টাকাসহ সব আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-২ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। তারা আরও বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝