রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে আরসিবির ট্রফি প্যারেডে পদদলিত হয়ে নিহত ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

আইপিএল জয়ের ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর বিজয় উদযাপন পরিণত হয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

বুধবার (০৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) আয়োজিত আরসিবি দলের সম্মাননা অনুষ্ঠানের জন্য এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে বিশাল জনতা জমায়েত হওয়ার পর এই বিশৃঙ্খলা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উৎসব দেখতে আসা অনেকে পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ আহত এবং অজ্ঞান ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করছে।

এই বিশাল তরুণ ভিড়কে আমরা দমন করতে লাঠিচার্জ করতে পারতাম না। ভিড় নিয়ন্ত্রণের জন্য ৫,০০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। আমি এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী।

তিনি আরও জানান, নিরাপত্তার কারণে সরকার ভিধানা সৌধা থেকে স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল বাতিল করেছিল। কিন্তু তারপরও জনস্রোত থামানো যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, মেট্রো স্টেশন থেকে হাজার হাজার মানুষ বেরিয়ে আসছেন, কেউ সিঁড়িতে দাঁড়িয়ে, কেউ গাছে উঠে আরসিবি খেলোয়াড়দের এক ঝলক দেখার চেষ্টা করছেন।

পুলিশ জানিয়েছে, তারা মঙ্গলবার রাত থেকে উৎসবরত জনতাকে নিয়ন্ত্রণ করছে। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবরে বলা হয়েছে, রাতভর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যস্ত ছিল।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝