রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিল ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:৫০ পিএম   (ভিজিট : ৩৯৬)
X

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এফএর কাছ থেকে অনুমোদনটা মিলেছিল আগেই। এরপর অপেক্ষা ছিল ফিফা থেকে অনুমোদনের। সেটাও পেয়ে গেছেন কিউবা মিচেল। ফলে বাংলাদেশের হয়ে খেলার জন্য কোনও বাধা রইল না তার। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের ঠিক আগেই এই সুসংবাদটা পেল বাংলাদেশ। যদিও ১০ জুনের ম্যাচে তার খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

ফিফার কাছ থেকে গতকাল রাতে কিউবার বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র চলে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে পাসপোর্ট পাওয়া, ইংল্যান্ডের অনাপত্তিপত্র আর ফিফার অনুমোদন, সবই হয়ে গেল তার। বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধাই রইল না ইংলিশ এই মিডফিল্ডারের।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সদ্যই ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠা ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের নিয়মিত মুখ কিউবা মিচেল। তার জন্ম ইংল্যান্ডে। তিনি বেড়েও উঠেছেন সেখানেই। ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি, সে সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল তার সামনে। সে সুযোগই কাজে লাগিয়েছেন তিনি।

মাসদুয়েক আগে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানান কিউবা মিচেল। এরপরও বাফুফে তার কাগজপত্র তৈরির উদ্যোগ নেয়। দেড় মাসের ব্যবধানে জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরি হয়ে যায় তার। এরপরও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র পান কিউবা। তা শেষে মিলে গেছে ফিফার আনুষ্ঠানিক অনুমতিও।

তবে ফিফার অনুমোদন মিলে গেলেও তাকে সিঙ্গাপুর ম্যাচে খেলানোর সম্ভাবনা খুবই কম। কারণ সিঙ্গাপুর ম্যাচের খেলোয়াড় নিবন্ধনের সময় পেরিয়ে গেছে গতকাল ৩ জুন। এক দিন দেরিতে ফিফা থেকে অনুমোদন এলো। এর ফলে জুন উইন্ডোয় তার অভিষেকও পড়ে গেছে ধোঁয়াশায়।

একেবারে শেষ হয়ে যায়নি সম্ভাবনাটা। ফেডারেশন যদি বিশেষ ব্যবস্থায় তাকে দলে ভেড়াতে পারে, তাহলে তার খেলার সম্ভাবনা আছে। তবে তা না হলে অক্টোবর উইন্ডোয় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে তার। 

হামজা চৌধুরী, শমিত সোমের পর বাংলাদেশের হয়ে কিউবা খেলার অনুমতি পাওয়ার ফলে মাঝমাঠ স্রেফ প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়ার বিলাসিতা দেখাতে পারেন কোচ হাভিয়ের কাবরেরা। জুনে না হোক, অক্টোবরের উইন্ডোয় এমন কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা এখন খুবই বেশি। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝